মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ঢাবি তালামীযের কবর জিয়ারত ও দোয়া মাহফিল


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

 

বাংলা সাহিত্যের অমর কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি—বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) ঢাকার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি তালামীয শাখার সভাপতি আফরাজ আল মাহমুদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা। তাঁরা কবির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সাহিত্য, সংগীত, ইসলামি গজল ও বিপ্লবী চেতনা থেকে প্রেরণা গ্রহণ করে সত্য, ন্যায় ও মানবতার পথে দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি আফরাজ আল মাহমুদ বলেন, “নজরুল ছিলেন বিদ্রোহের কবি, সাম্যের কবি। তিনি আমাদের শিখিয়েছেন কলম ও কণ্ঠের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণা।”

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি, ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

জাতীয় কবির প্রতি এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাবি তালামীয নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে নজরুলের বাণী ও আদর্শে উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।