সবুজ প্রান্ত
১৫ অগাস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শোকাবহ ১৫ আগস্ট আজ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে তিনি সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত।

ভোররাতে কিছু সেনাসদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ সদস্য ও ঘনিষ্ঠজন।
ঘটনার সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমবারের মতো ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করে। ২০০১ সালে এ সিদ্ধান্ত বাতিল হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় তা চালু করে। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যদিও সামাজিক মাধ্যমে দলটির পক্ষ থেকে শোকবার্তা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের সাঁজোয়া যান, রায়টকার ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। বিকেল থেকে প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রিতভাবে যানবাহন ও পথচারী চলাচল নিশ্চিত করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা সতর্ক রয়েছে। তবে রাত ১২টার দিকে শুক্রাবাদ মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।