সবুজ প্রান্ত
৫ অগাস্ট ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি: 
সিলেটের জকিগঞ্জ থানার পুলিশ আন্তঃজেলা ডাকাতচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। একইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রাম এলাকার এক বাসায় সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় জকিগঞ্জ থানার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শনের পর অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় গত ৩ ও ৪ আগস্ট জকিগঞ্জ থানার পুলিশ সিলেট জেলার গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর থানায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: ১. ছোয়াবির আহমেদ (৩৯), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: আফিয়া বেগম, গ্রাম: ভুরুঙ্গাপুর পূর্ব তিলাপাড়া, ওসমানীনগর, সিলেট। ২. সোহেল মিয়া (৪২), পিতা: মৃত আরজদ্দ উল্লা, মাতা: রুপিয়া বেগম, গ্রাম: উত্তর কালনিরচর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। ৩. রুহুল আমিন (২৫), পিতা: সুমন মিয়া, মাতা: মৃত আছিয়া বেগম, গ্রাম: বাঘবের, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। ৪. সুমন মিয়া (৩৬), পিতা: রফিকুল ইসলাম, মাতা: মিনা বেগম, গ্রাম: হাজীপুর নোয়াপাড়া, গোলাপগঞ্জ, সিলেট।
অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ-১১-৬৫৮২ (পূর্বে উদ্ধারকৃত ঢাকা মেট্রো-গ-১১-৪৯৫৪ সহ মোট ২টি গাড়ি), নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৭,৮৯০ নেপালি রুপি, ৩৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি বিদেশি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ১টি ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ি, ৪টি ছাতা, ১টি বড় ল্যাগেজ, ৩টি হ্যান্ডব্যাগ, কিবোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, ২টি লোহার সাবল, হাতুরি, ২টি সুইস চাকু, ২টি স্ক্রুড্রাইভার, প্লাস ও সোনার প্লেটের বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধেই সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এর আগে আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।