সবুজ প্রান্ত
২০ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটের দুর্গম জনপদে আলো ফিরিয়ে দিচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ফ্রি চক্ষু সেবায় পাশে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক :

দূর পাহাড়ি ও দুর্গম জনপদে বসবাসকারী অসহায় মানুষদের চোখে আলো ফেরাতে এগিয়ে এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় কানাইঘাটে এক হাজারেরও বেশি মানুষ পেয়েছেন ফ্রি চক্ষু সেবা।

বুধবার সকালে কানাইঘাট উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শত শত মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। সেখানে প্রাথমিক চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাদের বড় ধরনের অপারেশনের প্রয়োজন, তাদের নাম নিবন্ধন ও প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনে তাদের ফ্রি অপারেশন করা হবে।

সেবা নিতে আসা এক বৃদ্ধা চোখে জল নিয়ে বলেন, “চোখে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। আজ এখানে এসে আবার আলো দেখার আশা পেলাম।”

স্থানীয়রাও জানান, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানবিক সেবা তাদের জীবনে আশার আলো জাগাচ্ছে। তারা জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগকে প্রাণভরে স্বাগত জানান।

এর আগে ১৪ আগস্ট জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন হয়। ধারাবাহিক এই উদ্যোগে মাসব্যাপী কানাইঘাট ও জকিগঞ্জের আরও মানুষ আলো দেখবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।