সবুজ প্রান্ত
২২ অগাস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হাতে মৎস্য ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ

সিলেটের বিশ্বনাথে মাদককারবারির হাতে খুন হয়েছেন খোরশেদ আলম (৩২) নামের এক মৎস্য ব্যবসায়ী। নিহত খোরশেদ আলম উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নয়া সৎপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকারী আনহার মিয়া ওরফে আনহারুল (৩২) কে আটক করতে সক্ষম হয়। তিনি একই গ্রামের আইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খোরশেদের বোনের ছেলে নাঈম মিয়া (২৮) দীর্ঘদিন ধরে মাদককারবারি আনহার মিয়ার সঙ্গে মিশে গাঁজা সেবনে আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে খোরশেদের বোনের সঙ্গে আনহার মিয়ার ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে খোরশেদ তার ভাগনা নাঈমকে নিয়ে আনহার মিয়ার দোকানে যান এবং নাঈমকে আর মাদকাসক্ত না করার জন্য আনহার মিয়াকে অনুরোধ জানান। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে আনহার মিয়া দোকানে থাকা জিআই পাইপ দিয়ে খোরশেদের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা দ্রুত ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।