সবুজ প্রান্ত
২৮ অগাস্ট ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠানে পান-সিগারেট ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক 

শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেটসহ যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ব্যবহারের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

গত ১৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালায় বলা হয়েছে, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করবেন। পাশাপাশি বিষয়টি পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষকরা অবস্থানকালে পান, সিগারেট বা অন্য কোনো নেশাজাত দ্রব্য ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ENDS ব্যবহার প্রতিরোধে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সতর্কতামূলক ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্যসম্মত পরিবেশের দাবি

শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আগামী প্রজন্মের জ্ঞান ও চরিত্র গঠনের জায়গা। সেখানে যদি শিক্ষক ও শিক্ষার্থীরা নেশাজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়, তবে তা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, সমাজ ও জাতির জন্যও ক্ষতিকর।

শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত, ধূমপান ও নেশামুক্ত পরিবেশে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত সচেতনতার ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।