সবুজ প্রান্ত
২১ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কালের কণ্ঠ-এর সাংবাদিক আজাদুর রহমানকে সংবর্ধনা

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ আসর জকিগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ ও মাহতাব উদ্দিন। এছাড়া সদস্য আহমাদ হোসাইন আইমান, আব্দুস শহীদ শাকির, তানিম আহমদ, সাইফুর রহমান, সাপ্তাহিক সবুজ প্রান্ত প্রতিবেদক উবেদুল্লাহ তালুকদার, নিউজ অফ জকিগঞ্জ প্রতিনিধি রোমন হুসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুন ঢাকায় কালের কণ্ঠ হেড অফিসে মাল্টিমিডিয়া ইনচার্জ রাজিবুল হাসান ও নুসরাত জাহান কলির কাছ থেকে আজাদুর রহমান আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন। তার এই অর্জনকে জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের সাংবাদিকতা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন— “আজাদুর রহমানের এই অর্জন প্রমাণ করে সাংবাদিকতার মূল শক্তি হলো মেধা, নিষ্ঠা ও পেশাদারিত্ব। তার এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জকিগঞ্জের সাংবাদিক সমাজের জন্যও এক গৌরবের বিষয়।” তারা তার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।

সংবর্ধনা উপলক্ষে কালের কণ্ঠে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক আজাদুর রহমান বলেন— “দেশের শীর্ষ জাতীয় দৈনিকে কাজের সুযোগ পাওয়া আমার জীবনের এক বিশেষ অর্জন। আমি সর্বদা বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করে সমাজের অসঙ্গতি তুলে ধরতে চাই। দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।