সবুজ প্রান্ত
১১ অগাস্ট ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত বাঁধ দিলে ‘১০টি মিসাইলেই ধ্বংস’

সিন্ধু নদীর পানি নিয়ে তীব্র হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের 
পানি প্রবাহ বন্ধের যেকোনো উদ্যোগ রুখে দিতে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ভারত যদি সিন্ধু নদে বাঁধ তৈরি করে, তবে সেটি ১০টি মিসাইলেই গুঁড়িয়ে দেওয়া হবে।
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের সামনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তার কড়া ভাষায়—
“সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। তাদের যেকোনো পদক্ষেপ ঠেকানোর জন্য আমাদের হাতে পর্যাপ্ত উপায় রয়েছে।”
আসিম মুনির জানান, পাকিস্তান কখনোই ভারতকে সিন্ধুর পানি আটকাতে দেবে না।
“আমরা অপেক্ষা করব বাঁধ নির্মাণের জন্য। নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ১০টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেব। পাকিস্তানের মিসাইলের অভাব নেই।”
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভারত–পাকিস্তান সম্পর্কের অন্যতম উত্তপ্ত ইস্যু হলো পানি ভাগাভাগি চুক্তি ও নদী ব্যবস্থাপনা। আসিম মুনিরের এই সর্বশেষ মন্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।