সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম আদালত একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতের মামলার চাপও হ্রাস পাবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও সরকারকে একসাথে না মিলিয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। গ্রাম আদালত রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সেবা, এটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে।” ইউএনও প্রতি মাসে অন্তত ১০টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য জমা দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ইকবাল হোসেন ও আমিনুর রহমান। এছাড়া বক্তব্য দেন অত্র ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার আচার্য।

বক্তারা জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষত নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সক্ষমতা বৃদ্ধি করা।

প্যানেল চেয়ারম্যান ছালেহা বেগমের সভাপতিত্বে এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।