সবুজ প্রান্ত
২ অগাস্ট ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রসমাজকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে হবে: মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ প্রতিনিধি : 
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, একজন আদর্শ মানুষ হয়ে উঠতে হলে নৈতিকতা, মানবিকতা ও রাসূল (সা.)-এর জীবনাদর্শ গ্রহণ করা অপরিহার্য।”
তিনি বলেন, “আজকের সমাজে দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী জ্ঞানের চর্চা করলেও অসৎ কাজে জড়িয়ে পড়ছে—যেমন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। ছাত্রসমাজ যদি রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়, তবে এসব অপসংস্কৃতি থেকে মুক্ত থাকা সম্ভব।”
তিনি আরও বলেন, “আধুনিক পৃথিবী তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে দ্রুত এগিয়ে চলেছে। আমাদের নতুন প্রজন্মকে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং নৈতিকতা দিয়ে। এজন্য শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে আল্লাহভীরুতা ও নেককারদের সান্নিধ্যে আত্মিক উন্নয়নেও মনোনিবেশ করতে হবে।”
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে’র কাউন্সিল মেম্বার মাওলানা আব্দুল কুদ্দুছ, আল হাবীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, ইছামতী কামিল মাদরাসা সভাপতি আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ইছামতী কামিল মাদরাসার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সোনাসার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম এবং চাপঘাট রহিমপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ময়নুল হক।
অনুষ্ঠানে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সবার মুখে ছিলো ছাত্রসমাজকে আদর্শবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১০

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১১

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১২

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৩

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৪

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৫

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৬

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৮

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৯

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।