সবুজ প্রান্ত
৮ জুলাই ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

 

ছবি : ধর্মঘটে অচল নগরী
সিলেটে পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাক অনুযায়ী শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে সব ধরনের দূরপাল্লার বাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকে কোনো বাস ছাড়েনি এবং প্রবেশও করেনি। এর ফলে জেলার বিভিন্ন অংশে যাত্রীদের চলাচল থমকে গেছে, যার কারণে জরুরি কাজে আসা ও যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
শহর থেকে ফেঞ্চুগঞ্জগামী এক যাত্রী জানান, ধর্মঘটের বিষয়টি আগেই জানতেন না; দীর্ঘক্ষণ গাড়ির অপেক্ষায় থাকা তাকে এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগে ফেলেছে। ময়মনসিংহ থেকে সিলেটে আসা আরেক যাত্রী জানান,বাস বা টিকিট না পাওয়ায় বাড়ি ফেরার পথে অনিশ্চয়তায় পড়েছেন।
নগরীর ভেতরে সিএনজিচালিত অটোরিকশা ও কিছু ব্যক্তিগত যানবাহনের চলাচল থাকলেও দূরপাল্লার বাসের অভাবে যাত্রীদের দুর্ভোগ কমেনি। বিভিন্ন এলাকায় বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা অধিকাংশ সময় গাড়ি না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
বিশেষ করে আজ থেকে শুরু হওয়া অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও পরিবহন সংকটের কারণে সমস্যায় পড়েছেন।
পরিবহন নেতারা দাবি করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ, সকল পাথর কোয়ারি পুনরায় চালু করা এবং অন্যান্য চার দফা দাবি পূরণসহ মোট ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।