সবুজ প্রান্ত
২২ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধের দাবি—সিলেটে তালামীযের মিছিল-সমাবেশ

সিলেট প্রতিনিধি:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ আছর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নীতিনির্ধারণ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলেও জাতিসংঘ সেসব বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা, কাশ্মীরের অবরুদ্ধ পরিস্থিতি, সিরিয়া-লিবিয়ার সংকট ও রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘের নিরবতা প্রমাণ করে যে, বাংলাদেশে এ সংস্থার উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ। যৌথ সঞ্চালনায় ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু ও সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী ও মাহবুবুর রহমান ফরহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, প্রচার সম্পাদক আলী রাব্বি রতন, সাবেক প্রচার সম্পাদক আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাবেক সদস্য সাইফুল্লাহ বিন নামর, হাফিয সাদ উদ্দিন, মাহবুবুর রহমান (দক্ষিণ সুরমা), নাবেদ হোসাইন (গোলাপগঞ্জ) প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সভাপতি আব্দুল আহাদ আকবর, মহানগর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান ও আরিফ হোসাইন সামাদ, পশ্চিম জেলার সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব ও আব্দুল মান্নান, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান, পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছাঈদ মো. আশিক, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম এবং প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১০

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১১

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১২

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৪

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৫

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৬

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৭

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৮

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৯

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।