সবুজ প্রান্ত
২ জুলাই ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎আহলে বাইতের প্রতি মুহাব্বাত আমাদের ঈমানি দাবী – মনজুরুল করিম মহসিন

নিজস্ব প্রতিবেদক  :

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আহলে বাইতের মুহাব্বাত আমাদের ঈমানের অন্যতম দাবী। আমরা সালফে সালেহীনের জীবন থেকে পাই, তাঁরা সবসময় নবী করীম (সা.) এর আহলে বাইতের মুহাব্বাতকে ঈমানের আবশ্যকীয় কর্তব্যসমূহের একটি হিসেবে গণ্য করেছেন। তাঁরা আহলে বাইতের সাথে দূর্ব্যবহারকারী ও শত্রুতা পোষণকারীদের প্রতি সর্বোচ্চ অসন্তোষ প্রকাশ করেছেন। সুতরাং পাপিষ্ঠ ইয়াযীদকে ঘৃণা করাও আহলে বাইতের মুহাব্বাতের অন্তর্ভুক্ত। বাতিল আকিদাধারীরাই ইয়াযীদের প্রতি মুহাব্বাত রাখে ও তার গুণকীর্তন করে এবং আহলে বাইতের প্রতি মুহাব্বাত রাখা প্রকৃত ঈমানদারদের বিভিন্ন অপবাদ দেয়। তবে তাদের এই অপবাদ কোনও মুমিনকে আহলে বাইতের মুহাব্বাত থেকে বিরত রাখতে পারবে না।

‎০২ জুলাই ‘২৫, বুধবার, বিকেলে রাজধানীর খিলগাঁওস্থ ফুলতলী কমপ্লেক্সে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর আয়োজিত ‘আহলে বাইতের মর্যাদা ও কারবালার তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ঢাকা মহানগরীর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছারের সভাপতিত্বে ও সহ সভাপতি মাহদী হাসানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আফরাজ আল মাহমুদ।

‎এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার মো. নাসির উদ্দিন, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সরকার মো. নুর উদ্দিন, প্রচার সম্পাদক আকরাম সারোয়ার, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুস সামাদ জামী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ রাহী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।