সবুজ প্রান্ত
৪ জুলাই ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ বছরের ইমামতির পর ইমাম সাহেবকে রাজকীয় বিদায় সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জের বারঠাকুরী আল ফালাহ জামে মসজিদের দীর্ঘ ৪০ বছরের ইমাম মাওলানা আব্দুল কাদিরকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অশ্রুসিক্ত নয়নে অনুভূতি প্রকাশ করেন গুণী এই আলেম।

বারঠাকুরী আল ফালাহ জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক, বারঠাকুরী শিতালঙ্গিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, তালিমুল কুরআন মহিলা একাডেমির পরিচালক ও ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা হাম্মাদ হোসাইন, মাওলানা ফয়জুর রহমান, সমাজসেবী আখতার হোসেন রাজু, ব্যাংকার আবিদুর রহমান, মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ, মাওলানা নাজির আহমদ, মাওলানা মাসুম আহমদ এবং সংগঠক জাহেদ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, “ইমাম সাহেব যখন এই মসজিদে যোগ দেন, তখন সামান্য বেতনে খেদমত শুরু করেছিলেন। আমার শ্রদ্ধেয় পিতা, প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রহিম (রহ.)-এর নির্দেশে তিনি এই মসজিদে আসেন। মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও দোয়ার ছায়ায় তিনি দীর্ঘ ৪০ বছর ইমামতি করেছেন। সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছেন, কখনো অভাব-অনটনের কথা প্রকাশ করেননি, বরং পরম করুণাময় আল্লাহর উপর ভরসা রেখেই জীবন অতিবাহিত করেছেন।”

তিনি আরও বলেন, “সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী। কোনো রাজনৈতিক বা সামাজিক বিতর্ক তাঁকে স্পর্শ করতে পারেনি। এ কারণেই তিনি একটানা ৪০ বছর এক মসজিদে ইমামতির গৌরব অর্জন করেছেন। আমরা গর্বিত, আমরা আজ তাঁকে সম্মানিতভাবে বিদায় জানাতে পারছি।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে এলাকাবাসী কাঁদতে কাঁদতে রাজকীয় বিদায়ের মধ্য দিয়ে মাওলানা আব্দুল কাদিরকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।