সবুজ প্রান্ত
৪ জুলাই ২০২৫, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ দিল আল-মারওয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

“আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে”—মুফতি আবুল হাসান

নিজস্ব প্রতিবেদক  :

পবিত্র উমরাহ পালনে সৌভাগ্যবান ২৯ জন যাত্রীকে নিয়ে জকিগঞ্জে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও তাৎপর্যময় প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার বাদ আসর জকিগঞ্জ বাজারের সোনার বাংলা কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আল-মারওয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব নূর উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল হাসান। তিনি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “পবিত্র হজ্ব ও উমরাহ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধির মাধ্যম। আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে। আমাদের উচিত নির্ভেজাল নিয়তে ইবাদত পালন করা।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন, জকিগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুছ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুশতাক আহমদ, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, কেছরি জামে মসজিদের খতীব মাওলানা মহসিন আহমদ রব্বানী, মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক জুবায়ের আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, শায়খুল হাদীস হাবিবুর রহমান মুহাদ্দিস (রহ.)-এর কনিষ্ঠ সন্তান মাওলানা আব্দুল বাক্বী খালেদ, পঙ্গবট মসজিদের ইমাম মাওলানা দিলাল আহমদ, জকিগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা আল-ইসলাহ নেতা মাওলানা ময়নুল হক এবং মারওয়ান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এজাজুল হক সানি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জকিগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুস শহিদ ও কালীগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুল্লাহ আল মাশহুদও অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় যাত্রীদের উমরাহর প্রস্তুতি, ইসলামী বিধি-বিধান, সৌদি আরবে করণীয়-বর্জনীয়, স্বাস্থ্য নিরাপত্তা ও শিষ্টাচার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন আল-মারওয়ান ট্রাভেলসের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান আদিল এবং হৃদয়গ্রাহী নাত পরিবেশন করেন রিয়াদুর রহমান চৌধুরী (রিসালাহ)।

অনুষ্ঠান শেষে উপস্থিত ওলামায়ে কেরাম যাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং যাত্রীদের হাতে প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ তুলে দেন। আয়োজক আলহাজ্ব নূর উদ্দীন বলেন, “আমাদের কাজ শুধু ভিসা বা টিকিট নিশ্চিত করা নয়; বরং যাত্রীরা যাতে সঠিকভাবে ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রস্তুতিও দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।”

অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি এবং আগত উমরাহ যাত্রীদের জন্য কল্যাণ কামনায় এক বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।