সবুজ প্রান্ত
৩০ জুলাই ২০২৫, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় জমিয়তুল মোদার্রেছিনের বলিষ্ঠ ভূমিকা রাখছে : মাও. মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ইসলামি আদর্শ ও স্বকীয়তার ভিত্তিতে টিকিয়ে রাখতে জমিয়তুল মোদার্রেছিন যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সদস্য সচিব সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
তিনি বলেন, “বিগত সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত ও ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। তবে হক্কানি আলেম ও জমিয়তের প্রাজ্ঞ নেতৃত্বের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানেও সিলেবাসে সালাফিবাদসহ ঈমান বিধ্বংসী মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা শিক্ষকদের সতর্ক ও সোচ্চার না হলে রোধ করা কঠিন হয়ে পড়বে।”
২৯ জুলাই মঙ্গলবার ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষকদের প্রাচীন ও বৃহৎ সংগঠন হিসেবে জমিয়তুল মোদার্রেছিন সবসময় শিক্ষকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে এমপিওভুক্ত করা এবং এসব শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সুবিধা দেওয়া সময়ের দাবি। একইসঙ্গে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস অনুমোদনের মাধ্যমে ইন্টারিম সরকার যে জাতিকে বিভক্তির পথে ঠেলে দিচ্ছে—তা মেনে নেওয়া যায় না।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ শামীম।
স্বাগত বক্তব্য রাখেন ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিবুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন—
মাওলানা এখলাসুর রহমান (জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা), মাওলানা কুতবুল আলম (সোনাপুর আলিম মাদ্রাসা), মাওলানা আব্দুস সবুর (আটগ্রাম দাখিল মাদ্রাসা), মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, মাওলানা কবির আহমদ, আবুল ফজল মুন্না, মাওলানা মাছুম খান, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ছাদিকুর রহমান প্রমুখ।
পবিত্র কুরআন তিলাওয়াত করেন চাপঘাট রহিমপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা আব্দুল বাছিত হাতিডহরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল মুমিত, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক হেলাল আহমদ, সেলিম রেজা, শাহীদুর রহমান, মুখলেসুর রহমান সুলতান, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আব্দুন নূর, মাওলানা আহমদ আল মাসরুর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং আরও অনেকে।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন ও শিক্ষকদের অধিকার আদায়ের বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।