সবুজ প্রান্ত
৩ জুলাই ২০২৫, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়”—জকিগঞ্জে মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ ও গ্যাস সরবরাহের দাবিতে জকিগঞ্জে গণজমায়েত

জকিগঞ্জ প্রতিনিধি :

“নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ পদ্ধতিতে গণমানুষের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে না। লাভের চেয়ে ক্ষতিই বেশি। যে নির্বাচনে জনগণের মত প্রকাশ পায় না, সেটিকে নির্বাচন বলা যায় না।” — এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বৃহস্পতিবার জকিগঞ্জের এম.এ. হক চত্বরে উপজেলা জমিয়তের আয়োজনে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে অবহেলিত সীমান্তিক জনপদ হচ্ছে জকিগঞ্জ-কানাইঘাট। আমি দলীয় দায়িত্বে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করি। কিন্তু জকিগঞ্জ-কানাইঘাটের মতো অবহেলিত এলাকা আর দেখিনি। গত ১৬ বছরে এই আসনে আওয়ামী লীগ মনোনীত তিনজন সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারা ক্ষমতায় থেকেও এ অঞ্চলের উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেননি। বরং ভোট ডাকাতির মাধ্যমে সংসদ সদস্য হয়ে নিজেদের উন্নয়নেই ব্যস্ত ছিলেন।”

গণজমায়েতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়াউদ্দিন। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক কে. এম. মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণজমায়েত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন—সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী মাওলানা বদরুল হক, জমিয়ত সিলেট জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন, গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, পৌর খেলাফত মজলিসের সভাপতি শায়খ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও শ্রমিক জমিয়তের উপজেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, “জকিগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন। এই ভয়াবহ সমস্যা থেকে রক্ষা পেতে হলে সুরমা ও কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি জকিগঞ্জবাসীর জন্য গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। শ্যাওলা-জকিগঞ্জ সড়কসহ সব গ্রামীণ রাস্তা দ্রুত সংস্কার করতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি কলেজ তালামীযের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর বাজারে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া, দুহাত তুলে মোনাজাতে আনিসুল হক

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার নিন্দা

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৫, দুই শিক্ষক গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

১১

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

১২

জকিগঞ্জে ডাকাত আলী হোসেন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৩

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

১৪

জকিগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

১৫

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

১৬

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

১৭

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫

১৮

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৯

তাহিরপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

২০