সবুজ প্রান্ত
২৯ জুলাই ২০২৫, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে এডাবের উদ্যোগে ‘সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও প্রতিনিধিত্বশীল সংগঠন এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-এর সিলেট জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট উপশহরের এনজিও ফোরাম প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পলি রাণী দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব সিলেট জেলা শাখার সভাপতি কয়েছ আহমদ তালুকদার।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এডাব-এর কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন সংস্থার পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী মো. আবুল কালাম আজাদ এবং সাবেক নির্বাহী সদস্য এটিএম বদরুল ইসলাম।
বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এনজিও কর্মীদের জন্য ‘সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এ ধরনের প্রশিক্ষণ এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য এডাবকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণটি পরিচালনা করেন এডাব পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সি এবং তাঁকে সহায়তা করেন মেহনাজ পারভীন মালা। কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার ২৫টি এনজিওর নির্বাহী প্রধানগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১০

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১১

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১২

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৩

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৪

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৫

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৬

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৭

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৮

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৯

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।