সবুজ প্রান্ত
২৪ জুলাই ২০২৫, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে জকিগঞ্জে অর্ধশতাধিক কে.জি স্কুলের মানববন্ধন!

জকিগঞ্জ প্রতিনিধি  :
পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকিগঞ্জে একযোগে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে বিভিন্ন বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।
জকিগঞ্জ উপজেলার শাহগলী পয়েন্টে শাহগলী আদর্শ শিশু নিকেতন ও দি চাইল্ড কেয়ার স্কুল, আটগ্রামে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি, কালিগঞ্জ বাজারে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবিয়া ক্যাডেট স্কুল, ইছামতি স্কলার্স একাডেমি, কসকনকপুরে উদয়ন স্কুল, ইউনিয়ন অফিস বাজারে শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুল ও আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমি, উত্তরকুলে মুশাহিদিয়া আইডিয়াল কেজি স্কুল, হাসিতলায় হাসিতলা কেজি স্কুল, কামালগঞ্জে মর্নিং স্টার কামালগঞ্জ ও আব্দুল আজিজ একাডেমি, গঙ্গাজল বাজারে ট্যালেন্টসহোম স্কুল, বাবুর বাজারে কুসুমকলি কিন্ডারগার্টেন, মেরিটহোম স্কুল ও গোল্ডেন একাডেমি, ইদগাহ বাজারে রাইজিং সান স্কুল, মাসুমবাজারে বিরশ্রী ইসলামিক কেজি স্কুল, রতনগঞ্জে চাইল্ডহোম স্কুল, হাড়িকান্দিতে দারুল আজহার একাডেমি এবং ভরণ মুমিনপুরে কর্ডোভা মডেল একাডেমি মানববন্ধন কর্মসূচি পালন করে।

এছাড়াও উপজেলার আরও অনেক কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান একই সময়ে নিজ নিজ এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করে।
পরে দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে পৌর এলাকার আল ইহসান একাডেমি, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল, জকিগঞ্জ কিন্ডারগার্টেন, ক্যাডেটহোম স্কুল ও সাবআ সানাবিল স্কুল।
এ সময় সভাপতিত্ব করেন জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক কে. এম. মামুন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ক্যাডেটহোম স্কুলের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন, জকিগঞ্জ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শফিকুর রহমান, আল ইহসান একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ আল আযাদ, সাবআ সানাবিল স্কুলের পরিচালক রাজু আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ এবং দারুল আজহার একাডেমির পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।
গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, এবার থেকে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
বক্তারা বলেন, “এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। সকল শিশু সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে। বৈষম্যহীন বাংলাদেশে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা আরও বলেন, “বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিলের দাবিও উঠতে পারে।”
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।