মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে হবে? জানাল শিক্ষাবোর্ড


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

রাজধানীর দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

কোন তারিখে কোন পরীক্ষা?

২২ জুলাইয়ের পরীক্ষা: হবে ১৭ আগস্ট

২৪ জুলাইয়ের পরীক্ষা: হবে ১৯ আগস্ট

কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা: হবে ১২ আগস্ট

গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা (ঢাকা বোর্ড): হবে ১৪ আগস্ট

স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন.pdf


ডাউনলোড করুন