সবুজ প্রান্ত
২ জুলাই ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাশ হয়ে ফিরছে সামাদ: ভেঙে পড়েছে এক স্বপ্নভাঙা পরিবার

জকিগঞ্জ প্রতিনিধি:

“বাবা, আমাকে দেশে ফিরিয়ে নাও… আমাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে”—বিদেশে যাওয়ার মাস দুয়েক পর এমন আর্তনাদে ভেঙে পড়েছিলেন আব্দুস সামাদ। কিন্তু সেই কান্না দেশে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। ফিরলেন ঠিকই—তবে কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনের কনিষ্ঠ সন্তান সামাদ (২৫) স্বপ্ন দেখেছিলেন পরিবারের সচ্ছলতা আনার। সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় প্রায় ৮ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দালাল কবির আহমদ অনিকের মাধ্যমে। কিন্তু সেই প্রবাসই হয়ে উঠল তার মৃত্যুকূপ।

সামাদের পরিবার জানায়, সৌদি পৌঁছানোর পর থেকেই শুরু হয় তার ওপর অমানবিক নির্যাতন। কাজের কোনো ব্যবস্থা না করেই অনাহারে দিন কাটাতে বাধ্য করা হয় তাকে। একটি অন্ধকার রুমে তাকে আটকে রাখা হতো দিনের পর দিন। ২৪ মে, সেই অমানবিক জীবন থেকেই চির মুক্তি পান সামাদ।

পরিবারের অভিযোগ, মৃত্যুর পরও খবরটি গোপন রাখে অনিক। সামাদের মৃত্যুর কথা জানানো হয়নি পরিবারের কাউকে। পরবর্তীতে গোপনে খবর পেয়ে তারা জানতে পারেন নির্মম সত্যটি। এরপরই অনিক ও তার পিতা অহিদুর রহমান আইদুর গভীর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত পলাতক রয়েছে।

বিধ্বস্ত পিতা আব্দুল মতিন বলেন, “আমার ছেলেকে নিয়ে বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্নের যেন নির্মম অপমৃত্যু ঘটেছে। মৃত্যুর আগের শেষ কথাগুলো এখনো কানে বাজে—ছেলেটা কি পরিমাণ কষ্টে ছিল, তা কল্পনাতেও আসে না। আমাদের সঙ্গে এমন প্রতারণা করেও অপরাধীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল অনিক ও তার পরিবার দীর্ঘদিন ধরে নানা প্রলোভনের মাধ্যমে অসহায় পরিবারদের সন্তানদের বিদেশ পাঠানোর নামে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অনেকেই আর ফিরতে পারেননি, কেউ ফিরেছেন পঙ্গু হয়ে, কেউ নিথর দেহে।

এদিকে, সামাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে অনিকের পক্ষ থেকে এক ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়—তার বা তার পরিবারের বিরুদ্ধে যেন কোনো মামলা না হয়, এমন মুচলেকা দিতে হবে! এমন অমানবিক চেষ্টায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী। মানববন্ধন ও গণস্বাক্ষরের মাধ্যমে তারা দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানায়।

অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সামাদের মরদেহ বুধবার (২ জুলাই) রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় নিজ গ্রাম আমলশিদ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় জকিগঞ্জবাসীর হৃদয় ভেঙে গেছে। সর্বস্তরের মানুষ অনিক ও তার পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষায়—“এই চক্র বহু পরিবারকে ধ্বংস করেছে। সামাদ যেন এই প্রতারণার শেষ বলি হয়। এখনই তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।