সবুজ প্রান্ত
৯ জুলাই ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন জকিগঞ্জের ইমরান হোসেন মেহেদী

মাহতাব উদ্দিন ::

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের কৃতি সন্তান ইমরান হোসেন মেহেদী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য আইদাহো ইউনিভার্সিটি (Idaho University) থেকে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি (Doctor of Philosophy) ডিগ্রি অর্জন করেছেন।

গত ৯ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়। এই অর্জনে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তার এ কৃতিত্বে গর্বিত পুরো জকিগঞ্জবাসী।

ইমরান হোসেন মেহেদী উপজেলার আটগ্রাম নালুহাটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মাকবুল হোসেন এবং মোছা. নাজমা হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তিন ভাই-বোনের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ।

জানা যায়, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। ২০০৯ সালে লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১১ সালে সিলেট স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং-এ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের আইদাহো ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাত্রা করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার এই কৃতিত্বের জন্য পরিবার, শিক্ষক, বন্ধু, আত্মীয়স্বজনসহ এলাকাবাসী দারুণভাবে উচ্ছ্বসিত।

এ উপলক্ষে ইমরান হোসেন মেহেদী বলেন,“আমার এই অর্জনের জন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। যাঁরা আমাকে সাহস জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন—এই অর্জন তাঁদের সবার। আমি আমার পরিবার, শিক্ষকমণ্ডলী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, ইমরান হোসেন মেহেদীর স্ত্রীও একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের শেষ নাগাদ তিনিও ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন।

ছেলের এই অনন্য সাফল্যে পিতা মো. মাকবুল হোসেন বলেন,“আমার ছেলের এ সাফল্যে আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সে যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে—এই প্রার্থনা করি। আমি তার দ্বীনি জীবন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সবার দোয়া প্রার্থী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।