সবুজ প্রান্ত
১১ জুলাই ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মাসিক বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই, শুক্রবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম কেন্দ্রীয় সার্কুলার উপস্থাপন করেন। তিনি তা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড শাখা পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইজ্জাদ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন উপজেলা শাখার সদস্য হাফিজ মাওলানা ইউসুফ আলী, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা বদরুল হক, হুসাইন আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।