সবুজ প্রান্ত
১০ জুলাই ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে এসএসসি-দাখিল পরীক্ষায় বৈচিত্র্যপূর্ণ ফলাফল

শীর্ষে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ও ফুলতলী কামিল মাদ্রাসা

জুবায়ের আহমদ :

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফলে এবছরেও বৈচিত্র্য দেখা গেছে। কিছু প্রতিষ্ঠান ধারাবাহিক ভালো ফল করে শীর্ষে অবস্থান ধরে রেখেছে, আবার কিছু প্রতিষ্ঠান আশানুরূপ ফল করতে পারেনি।

দাখিল পরীক্ষায় প্রথম বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা

উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা। শতাব্দীপ্রাচীন, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানটির পাসের হার ৯২.৭৭% এবং ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ধারাবাহিক ফলাফলের মানোন্নয়ন, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও শিক্ষাবান্ধব পরিবেশ এই সাফল্যের প্রধান ভিত্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় স্থানে রয়েছে ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসা (৮৬.৬৭%), এরপর নবীগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা (৮২.৫০%), বারহাল গাউসিয়া দাখিল মাদ্রাসা (৮০.৯৫%) এবং গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা (৭৯.২৫%)।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা, গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, কসকনকপুর গাজীরমোকাম দাখিল মাদ্রাসা ও ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা-র শিক্ষার্থীরা আলোচনায় এসেছে।

অন্যদিকে সবচেয়ে কম ফল করেছে হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা – মাত্র ৩৬% পাসের হার। পূর্ব ইছামতি দাখিল মাদ্রাসা, রশিদিয়া দাখিল মাদ্রাসা, উত্তরকুল মোশাহিদীয়া দাখিল মাদ্রাসা-সহ বেশ কিছু প্রতিষ্ঠান খুবই হতাশাজনক ফল করেছে।

এসএসসি পরীক্ষায় শীর্ষে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়

জকিগঞ্জ উপজেলার মধ্যে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাশের হার ৮৮.৮% এবং ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল ৭৭.৯২% পাসের হারে ১০ জন জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে। তৃতীয় স্থানে রয়েছে জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় – ৭৫.২১% (জিপিএ-৫: ৯ জন)।

তালিকায় আরও রয়েছে:

কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় – ৭৩.৪৭%

আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন – ৬৯.২৩%

বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় – ৬৮.৪৫%

শাহবাগ স্কুল এন্ড কলেজ – ৬৭.১১% (জিপিএ-৫: ১ জন)

শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ – ৬৬.৬৭%

গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ – ৬৫.৮৬%

এম.আর. মজুমদার বিদ্যানিকেতন – ৬৫.২৫% (জিপিএ-৫: ২ জন)

অন্যদিকে আশঙ্কাজনকভাবে পিছিয়ে রয়েছে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় (৪৮.৮২%, জিপিএ-৫: ৩) ও ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন (৪৭.৬৪%, জিপিএ-৫: ২)।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “ভালো ফল করা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানাই। যারা পিছিয়ে রয়েছে, তাদের উন্নয়নে বিশেষ পর্যবেক্ষণ ও সহযোগিতা দেওয়া হবে।”

শিক্ষাবিদরা মনে করেন, মেধাবী শিক্ষার্থী তৈরির পাশাপাশি পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করলেই সার্বিক উন্নয়ন সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।