সবুজ প্রান্ত
২৬ জুলাই ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গণতন্ত্রের শহীদদের স্মরণে আবেগঘন আয়োজন

জকিগঞ্জ প্রতিনিধি
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
“সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা এবং সাম্যতার মানবিক দর্শন”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
খলাছড়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ময়নুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া, জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক তপন কুমার মন্ডল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, গণঅধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি নুরুল হুদা, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সভাপতি কয়েস আহমদ, সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি, জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও ছাত্রদল নেতা জাফর আহমদ, ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি শাকিল চৌধুরী, স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন, উপকারভোগী সজনা বেগম এবং পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের সদস্য ছামিয়া আক্তার।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনের শহীদরা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সাহসী হতে হবে।”
তাঁরা আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আমাদের এই আয়োজন। তাঁদের পরিবারের পাশে থেকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে একটি হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।