সবুজ প্রান্ত
১৭ জুন ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে ১ লাখ পদ, আবেদন শুরু ২২ জুন

এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী এমপিওভুক্ত ১,০০,৮২২ শিক্ষক নিয়োগের ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৬ জুন ২০২৫ প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,০০,৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন শুরু হবে ২২ জুন এবং চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ১,০০০ টাকা, যা টেলিটক সিম ও এনটিআরসিএর ওয়েবসাইট থেকে জমা দেওয়া যাবে। ফি জমার শেষ সময় ১৩ জুলাই।

নিয়োগ পদের বিভাজন: 

▪ স্কুল ও কলেজে: ৪৬,২১১টি

▪ মাদরাসায়: ৫৩,৫০১টি

▪ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায়: ১,১১০টি

প্রার্থীরা সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন।

বয়স সীমা সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, ৪ জুন ২০২৫ তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ এই তারিখ থেকে তিন বছর পর্যন্ত গণ্য হবে।

ভুয়া তথ্য দিলে সুপারিশ বাতিল এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ না দিলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল এবং প্রয়োজনে ম্যানেজিং কমিটি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এর জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত নির্দেশনা এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।