সবুজ প্রান্ত
২৪ জুন ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে গ্রাম আদালত সচল করতে উদ্যোগ—লক্ষণপুরে সচেতনতামূলক সভা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ::

পল্লি অঞ্চলে দ্রুত ও কম খরচে বিচার সেবা পৌঁছে দিতে কুমিল্লার মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে গৃহীত হয়েছে নতুন উদ্যোগ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৩টায় লক্ষণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক তানভীর আহমদ। ইউনিয়ন সচিব নুরুল আলম ও হিসাব সহকারী বাবলু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গ্রাম আদালতের ভূমিকা, সুবিধা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মনোহরগঞ্জ উপজেলার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ। তিনি বলেন, “গ্রাম আদালত শুধু একটি বিকল্প বিচার ব্যবস্থা নয়, এটি গ্রামীণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাজেরা বেগম ও ডলি আক্তার, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল পাটোয়ারী, সালিশি কাজে অভিজ্ঞ ব্যক্তিত্ব ইলিয়াস আলী, বেলায়েত হোসেন, শামসুল ইসলাম, মহিউদ্দিন, মুখলেছুর রহমান ও আক্তার হোসেন প্রমুখ।

আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর জোর দেন এবং নিয়মিত সচেতনতা সভা আয়োজনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।