সবুজ প্রান্ত
২৮ জুন ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আল-ইসলাহ’র আশুরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইমাম হুসাইন (রা.) এর আদর্শে উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

জকিগঞ্জ প্রতিনিধি  ::

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পবিত্র মুহররম ও আশুরার তাৎপর্য শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার কনফারেন্স হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, “মহান আল্লাহ তাআলা আহলে বাইতকে অপবিত্রতা থেকে পবিত্র রাখার ঘোষণা দিয়েছেন, তাদের মর্যাদা ও শান সমুন্নত করেছেন। কোরআন-হাদীসে আহলে বাইতের প্রতি ভালোবাসা ও অনুসরণের নির্দেশ রয়েছে। কারবালার মর্মান্তিক ঘটনা ছিল রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসার পরীক্ষা। নবীজি (সা.) পূর্ব থেকেই জানতেন তাঁর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-কে হত্যা করা হবে। জীবরাঈল (আ.) এসে সে সংবাদ দিয়ে তাঁর কাছে কারবালার জমিনের মাটিও দিয়ে গিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “ইয়াযিদের বাহিনী কেবল কারবালায় হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি; মদিনা আক্রমণ এবং মক্কা অবরোধ করেও ইসলামের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে। ইমাম হুসাইন (রা.) কোনোদিন খেলাফতের দাবি করেননি, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শাহাদাত বরণ করে উম্মতের জন্য চিরন্তন আদর্শ স্থাপন করেছেন। নবীজি (সা.) বলেন— ‘হুসাইন আমার অন্তরের টুকরো, যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন।’ সত্য, ন্যায়ের পক্ষে অটল থেকে যুলুমের কাছে মাথা নত না করার এই অনন্য নজির সকল যুগের জন্য প্রেরণা হয়ে থাকবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী (শিঙ্গাইরকুড়ী)। বিশেষ অতিথি ছিলেন দারুল ফিকর ওয়াল ইফতা’র চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। প্রশিক্ষণ প্রদান করেন আল-ইসলাহ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলীপুরি।

স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ। প্রশিক্ষণমূলক আলোচনা করেন সহ-সভাপতি মাওলানা ইমাদ উদ্দীন, মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত এবং মানিকপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দীন তাপাদার।

কর্মশালাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান এবং প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ মো. নায়িম। কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আলী হোসেন এবং নাতে রাসুল পরিবেশন করেন আহমদুল হক ও রিয়াদুর রহমান চৌধুরী।

কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।