সবুজ প্রান্ত
২৮ জুন ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

জকিগঞ্জের মানচিত্র রক্ষায় টেকসই বাঁধ নির্মাণসহ সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “হৃদয়ে জকিগঞ্জ সিলেট” এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর জল্লারপাড়স্থ হোটেল প্যারালাক্সে সংগঠনের উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ। ইসলামী সংগীত পরিবেশন করেন ‘স্টুডিও ফোকাস’-এর সদস্য মেহেদী হাসান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ নানাভাবে ক্ষতিগ্রস্ত। প্রতি বর্ষায় টেকসই নদী বাঁধের অভাবে বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং নদীভাঙনের ফলে জকিগঞ্জের ভূ-প্রাকৃতিক মানচিত্র ক্ষতিগ্রস্ত হয়। তারা জকিগঞ্জের গ্যাস উত্তোলনের যথাযথ ব্যবস্থাসহ সকল সমস্যা নিরসনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন আহমদ, জকিগঞ্জ উপজেলা  প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আহমদ সাকার, সংগঠনের শুভাকাঙ্ক্ষী শাহেদ আহমদ রাসেল, খালেদ আহমদ, সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব হাবিবুর রহমান, দরগাবাহারপুর জামেয়া দারুল আজহার মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল এবং সাংবাদিক রহমত আলী হেলালী ও এম এ ওয়াহিদ চৌধুরী।

সভায় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুজিবুর রহমান, আইনুল হক; যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ; সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম; প্রচার সম্পাদক খালেদ আহমদ; সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু; শিক্ষা সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন এবং ধর্ম সম্পাদক গুলজার আহমদ খান প্রমুখ।

উল্লেখ্য, ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে একজন নার্সিং শিক্ষার্থীর পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করা হয়। এছাড়া পূর্ব নির্ধারিত দরগাবাহারপুর মাদরাসার একজন শিক্ষার্থীর চলতি বছরের আর্থিক সহায়তা প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালালের হাতে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।