সবুজ প্রান্ত
২৫ জুন ২০২৫, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সমাজকর্মী আবিদুর রহমানের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি ::

শিক্ষা ও সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জকিগঞ্জের সমাজসেবক ও যুব সংগঠক হাফিজ আবিদুর রহমান। তার একক উদ্যোগ ও অর্থায়নে আজ বুধবার সকালে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী আর রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় হুসাইনিয়া এদারায়ে তালিম, সিলেট-এর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

প্রতিবছরের ন্যায় এবারও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এ আয়োজন। হুসাইনিয়া এদারায়ে তালিম-এর ২৩তম বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্য থেকে কৃতিত্বের ভিত্তিতে ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াবে বলে মত প্রকাশ করেন আয়োজক ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হজরত মাওলানা জাওয়াদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন হাফিজ সাদিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন— মাওলানা আব্দুস সালাম মুহতামিম, শাহ শিতালং রহ. মাদ্রাসা, বারঠাকুরী; মাওলানা হেলাল আহমদ, নায়েবে মুহতামিম, একই মাদ্রাসা; মাওলানা হাম্মাদ হোসাইন, মুহতামিম, তালিমুল কুরআন মহিলা একাডেমি; বিশিষ্ট শিক্ষানুরাগী সরওয়ার হোসেন, শিক্ষাসচিব, আল মানার ফাউন্ডেশন, সোনাসার; জনাব আব্দুল জব্বার, ব্যবসায়ী ও সমাজসেবক; ইউপি সদস্য নজরুল ইসলাম মেম্বার; মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম তাপাদার, এন. এম. নাহিদসহ আরও অনেকে।

বক্তব্য পর্বে অতিথিরা বলেন, “হাফিজ আবিদুর রহমান একজন সমাজদরদী মানুষ, যিনি নিজের উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তার এই অবদান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বক্তারা আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার উন্নয়নে এমন উদ্যোগ আরো সম্প্রসারিত হওয়া উচিত।

অনুষ্ঠানের উদ্যোক্তা হাফিজ আবিদুর রহমান বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। ইসলামী শিক্ষার প্রসারে আজীবন কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে হুসাইনিয়া বোর্ডের প্রয়াত সদস্য মাওলানা জামিল আহমদ (রহ.) এবং হাফিজ আবিদুর রহমানের পিতা মাওলানা আব্দুল মুমিত (রহ.)–এর রূহের মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।