সবুজ প্রান্ত
২৬ জুন ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ

কুমিল্লা প্রতিনিধি :: গ্রাম আদালত ব্যবস্থাকে প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির একটি সহজ, দ্রুত ও স্বল্প খরচের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প’।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম।

কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যপ্রক্রিয়া এবং প্রচার-প্রচারণা বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। আলোচনায় উঠে আসে—ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার মূল লক্ষ্য হলো দরিদ্র ও প্রান্তিক জনগণের বিশেষ করে নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সক্ষমতা বৃদ্ধি করা।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত একটি সময়োপযোগী উদ্যোগ। অনেক দেওয়ানি ও ফৌজদারি বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব, এতে উচ্চ আদালতের মামলার চাপও কমবে।”

কর্মশালায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

তারা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে করণীয় বিষয়সমূহ নিয়ে মতামত ও পরামর্শ দেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মালিহা সুলতানা।

আয়োজকরা আশা করেন, এই ধরনের সচেতনতামূলক আয়োজন ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষ এর সুফল পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।