সবুজ প্রান্ত
২২ জুন ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিছানাকান্দি-পান্থুমাইমুখী পর্যটকদের আগ্রহে ভাটা: দুর্ভোগের প্রতীক সালুটিকর-গোয়াইনঘাট সড়ক

মতিউর রহমান, গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সালুটিকর-গোয়াইনঘাট সড়ক এখন চরম অবহেলা আর দুর্ভোগের প্রতীক। এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয় জনপ্রিয় পর্যটন স্পট বিছানাকান্দি ও পান্থুমাই-এ। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কার কাজে ধীরগতির কারণে এই অঞ্চলের পর্যটন খাতে পড়েছে বিরূপ প্রভাব।
ঈদের ছুটিতেও নেই পর্যটক, ব্যবসায় মন্দা
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিছানাকান্দি ও পান্থুমাই এলাকায় এবারের ঈদে পর্যটকদের তেমন উপস্থিতি দেখা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক প্রায় নেই বললেই চলে। রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও নৌপরিবহন সংশ্লিষ্ট ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে।
তারা বলছেন, রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে পর্যটকরা বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন, যেমন সাদাপাথর, রাতারগুল ও জাফলং—যেখানে পৌঁছানো অপেক্ষাকৃত সহজ ও নিরাপদ।
সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে
সরেজমিন ঘুরে দেখা গেছে, সালুটিকর-গোয়াইনঘাট সড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও আবার ভাঙা কালভার্ট ও জলমগ্ন অংশে হাঁটাচলার অনুপযোগী অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী, রোগী, পর্যটকসহ সর্বসাধারণ চরম দুর্ভোগে রয়েছেন।
দুই বছরেও অর্ধেক কাজ শেষ নয়
২০২৪ সালের ৩০ জানুয়ারি সালুটিকর-তোয়াকুল-বঙ্গবীর-গোয়াইনঘাট সড়কে আরসিসি ঢালাই প্রকল্পের কাজ শুরু হয়। দুই ধাপে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় ধরা হয় ২৯ কোটি টাকা। কাজটি পায় ডিসিএল অ্যান্ড এমডিএইচ (জেবি) নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্পের নির্ধারিত মেয়াদ ছিল ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত, যা পরে বাড়িয়ে মে পর্যন্ত করা হয়। কিন্তু নির্ধারিত সময়েরও অর্ধেক পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। উপজেলা প্রকৌশলী বলছেন, ৫০ শতাংশ কাজ হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ৩০ শতাংশও হয়নি; বরং অনেক স্থানে নতুন ঢালাইকৃত অংশে ফাটল ধরেছে, উঠে গেছে ঢালাই।
মানববন্ধনে প্রতিবাদ ও হুঁশিয়ারি
চরম দুরবস্থার প্রতিবাদে গত ১৪ জুন সালুটিকর বাজারে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি। বক্তারা বলেন, “বারবার প্রতিশ্রুতি দিয়ে কাজের গতি বাড়ানো হয়নি। আগামী ২৪ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর আন্দোলনে যাব।”
৩ দশকের পুরনো প্রতিশ্রুতি এখনও অপূর্ণ
প্রসঙ্গত, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১৯৯৪ সালে এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ ৩০ বছরেও সড়কটি পূর্ণাঙ্গ উন্নয়ন পায়নি। রাস্তার এমন করুণ দশায় ব্যাহত হচ্ছে এলাকার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য।
কাজ চলছে ধীরগতিতে
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ সবুজ প্রান্ত-কে জানান, “বর্তমানে কাজ চলছে। বিল ও ফান্ডিং জটিলতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এক পাশে এক পাশে করে কাজ করতে হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করা যাবে বলে আশা করছি।”
পর্যটন সম্ভাবনায় বাধা ‘রাস্তা’
পর্যটনকে ঘিরে যেখানেই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হোক না কেন, যোগাযোগব্যবস্থা উন্নত না হলে বাস্তবে তা সফল হয় না। সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বাস্তব চিত্র পর্যটন সম্ভাবনার অন্যতম বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।