সবুজ প্রান্ত
২৭ জুন ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও মতবিনিময়, শতাধিক শাখা প্রতিনিধির অংশগ্রহণ

আনজুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে এক লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ জুন ওল্ডহ্যামস্থ দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের হলরুমে আয়োজিত এ সম্মেলনে ডিভিশনের আওতাধীন শাখাসমূহের শতাধিক দায়িত্বশীল ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

ডিভিশন প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত মাওলানা নজরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

কনফারেন্সে নেতৃত্বের গুণাবলী, উত্তম চরিত্র গঠন, দ্বীনি খিদমতের প্রসার এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিষয়ের উপর ভিত্তিক প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে আলোচনা উপস্থাপন করেন সেন্ট্রাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হাফিয মাওলানা কয়েছুজ্জামান, ওর্গেনাইজিং সেক্রেটারি ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, দ্য ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান এবং লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।

হাফিয মাওলানা রায়হান আহমদের কুরআন তিলাওয়াত এবং মাওলানা ফখরুল ইসলামের নাতে রাসূল পরিবেশনার মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, উপদেষ্টা হাজী আরজু মিয়া, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা দুলাল আহমদ, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবুল কালাম, মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা বেলালুর রহমান, প্রেস সেক্রেটারি হাবিবুর রহমান কাইয়ূম, ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট মাওলানা আবদুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, ওল্ডহ্যাম শাখার প্রেসিডেন্ট মাওলানা এম এ বাছিত আশরাফ, সেক্রেটারি হাফিয শামসুজ্জামান সুহেল, সাবেক প্রেসিডেন্ট হাফিয আসকির মিয়া, ব্রাডফোর্ড শাখার প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি আবদুর রব, বার্নলি শাখার প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আবদাল, সেক্রেটারি হাফিয রায়হান আহমদ, রসেন্ডেল শাখার প্রেসিডেন্ট হাজী আমতর আলী, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, রচডেল শাখার প্রেসিডেন্ট হাজী আবদুল বাছিত, শেফিল্ড শাখার প্রেসিডেন্ট সবুজ মিয়া, হাইড শাখার সেক্রেটারি কারী খলিল আহমদ রওনক, কিথলী শাখার সেক্রেটারি হারুন মিয়া, ব্লাকবার্ন শাখার সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান, স্কানথর্প শাখার দায়িত্বশীল হাফিয দেলওয়ার হুসেনসহ উপরোক্ত শাখাসমূহের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

কনফারেন্সে নেতৃবৃন্দ দ্বীনি দাওয়াত, নেতৃত্বের উন্নয়ন ও সংগঠনের কাঠামো মজবুত করার বিষয়ে একমত পোষণ করেন এবং ইউকের প্রবাসী সমাজে ইসলাহি কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।