মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আদালতের রায়ে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা হাসান আহমদ


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

জকিগঞ্জ প্রতিনিধি  ::

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বিএনপি নেতা হাসান আহমদ। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট জেলা নির্বাচন ট্রাইব্যুনাল এক রায়ে তাকে চেয়ারম্যান ঘোষণা করে।

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ২০২১ সালের ইউপি নির্বাচনে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন পরবর্তী সময়ে আদালতের শরণাপন্ন হন। ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তিনি পুনঃগণনার দাবি জানান।

আজকের রায়ে আদালত বলেন, সঠিক ভোট গণনায় দেখা গেছে হাসান আহমদ ৭৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলে তাকেই বৈধ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো।

এই রায়ের পর কয়েক দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।