মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্য যুবদলের কমিটিতে জকিগঞ্জের রাহেল আহমদের নেতৃত্বের স্বীকৃতি


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

স্টাফ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কৃতী সন্তান রাহেল আহমদ। তিনি ছাত্রজীবনে সিলেট মহানগর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

২০২৫ সালের ১৬ মে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের যৌথ স্বাক্ষরে যুক্তরাজ্য যুবদলের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আফজল হোসেনকে সভাপতি এবং বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

রাহেল আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের মরহুম ফখর উদ্দিনের দ্বিতীয় পুত্র। তার এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে সিলেটবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।