সবুজ প্রান্ত
২৮ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া-অর্থপাচারে লাগাম টানতে আসছে নতুন সাইবার আইন

বাংলাদেশে সাইবার জগতের নিরাপত্তা আরও শক্ত করতে নতুন সাইবার সুরক্ষা আইন খুব শিগগিরই পাস হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “কয়েক দিনের মধ্যেই” এই আইন পাস হবে বলে আশা করা হচ্ছে।




নতুন আইনে অনলাইন জুয়া এবং বেটিং কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন কার্যকর হওয়ার পর অনলাইন জুয়া বা বেটিংয়ে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে বেটিং সাইটগুলোও দেশের সাইবার স্পেস থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি যেমন বিকাশ, রকেটসহ অন্যান্যদের বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি এবং ই-কমার্স এমএলএম-এর আড়ালে অর্থ পাচারের অভিযোগ ওঠে। এ বিষয়ে সতর্ক করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “অনেক এমএফএস, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে সাইবার জুয়া কোম্পানির সঙ্গে ইন্টিগ্রেটেড। মাসের পর মাস নির্দিষ্ট কিছু নম্বরে অস্বাভাবিক আর একমুখী লেনদেন হচ্ছে, যা পরে ক্যাশ আউট করে পাচার করা হচ্ছে।”




তিনি আরও হুঁশিয়ারি দেন, অবৈধ লেনদেন দেখে না দেখার ভান করলে কেউ দায় এড়াতে পারবে না। সংশ্লিষ্ট সবাইকে এখনই সতর্ক হতে বলা হয়েছে।

নতুন আইনের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন জুয়া-ক্রিপ্টো-অর্থপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।