সবুজ প্রান্ত
৯ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৯ বলে সেঞ্চুরি, আইপিএলে ঝড় তুললেন প্রিয়াংশ আরিয়া

৩৯ বলে সেঞ্চুরি উদযাপন করছেন প্রিয়াংশ আরিয়া, আইপিএল ২০২৫।
ছবি : সংগ্রহকৃত
আইপিএলে এক দুর্দান্ত রাত উপহার দিলেন পাঞ্জাব কিংসের নতুন বিস্ফোরক ওপেনার প্রিয়াংশ আরিয়া। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তার বিধ্বংসী ইনিংসেই ভর করে বিশাল রানে পৌঁছে যায় পাঞ্জাব।

ম্যাচের প্রথম বলেই খলিল আহমেদকে পয়েন্টের উপর দিয়ে ছক্কা মেরে যেভাবে ইনিংস শুরু করেন আরিয়া, তাতেই বোঝা যাচ্ছিল আজ তার দিন। দ্বিতীয় বলে জীবন পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৪২ বলে ১০৩ রানের ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৭টি চার।

চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন ট্রাভিস হেডের সঙ্গে ভাগ করে নিচ্ছেন প্রিয়াংশ। আইপিএল ইতিহাসে তার চেয়ে কম বলে শতরান এসেছে শুধু ক্রিস গেইল (৩০ বল), ইউসুফ পাঠান (৩৭ বল) ও ডেভিড মিলার (৩৮ বল)-এর ব্যাটে।

আইপিএলে সুযোগ পাওয়ার আগে প্রিয়াংশ আলো ছড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে। দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ৬ ছক্কা মেরে উঠে আসেন আলোচনায়। পরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৩২৫ রান করে নজর কাড়েন স্কাউটদের। সেই ধারাবাহিকতায় আইপিএলের মেগা নিলামে ৩.৮ কোটি রুপিতে দলে নেয় পাঞ্জাব।

চেন্নাইয়ের বিপক্ষে যখন একপ্রান্তে নিয়মিত উইকেট হারাচ্ছিল দল, তখন আগ্রাসী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন প্রিয়াংশ। অশ্বিন, মুকেশ কুমার ও পাথিরানার ওভারগুলোতে টানা বাউন্ডারিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। যদিও সেঞ্চুরির পর লং অনে ধরা পড়ে ইনিংসের সমাপ্তি ঘটে, ততক্ষণে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

এই ইনিংস শুধু প্রিয়াংশের আত্মপ্রকাশ নয়, বরং জানান দিচ্ছে—ভারতীয় ক্রিকেট পেতে চলেছে এক নতুন তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।