সবুজ প্রান্ত
২৩ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের নিখোঁজ হওয়া ৬ শ্রমিক টেকনাফ থেকে উদ্ধার : এলাকায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
জকিগঞ্জ থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ৬ জনকে টেকনাফের রাজারছড়া দুর্গম পাহাড় থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অপহরণকারী চক্র তাদের জিম্মি করে পাহাড়ে আটকে রেখেছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো অভিযানে অপহৃতদের উদ্ধার সম্ভব হলেও এখন পর্যন্ত অপহরণকারী চক্রের কাউকে আটক করা যায়নি।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, উদ্ধারকৃতদের ব্যাপারে টেকনাফ থানা পুলিশ জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল বিকেলে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয় শ্রমিক—মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)—কাজের উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ১৬ এপ্রিল তারা কক্সবাজার পৌঁছার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
তাদের উদ্ধার হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। নিখোঁজ এমাদের ভাই বাহার উদ্দিন বলেন, “আমাদের কষ্টের সময়ে সাংবাদিকরা পাশে থেকেছেন, পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করেছে—সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এ ঘটনায় এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।