সবুজ প্রান্ত
২৫ এপ্রিল ২০২৫, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে পতিত জমিকে চাষযোগ্য করে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার তেলিকান্দি গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
যুব সংগঠক রাজশ রায়ের সভাপতিত্বে ও এসডিএস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মিতালী রানী বিশ্বাস, মঞ্জু রানী বিশ্বাস, পপি রানী বিশ্বাস এবং দিবা রানী বিশ্বাস।
বক্তারা বলেন, “এলাকায় অনেক জমি অনাবাদি পড়ে আছে। এসব জমিকে চাষের আওতায় আনতে পারলে খাদ্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি বেকারত্বও কমবে।” তাঁরা আরও বলেন, “ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জমির মালিক, চাষী ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকার বা সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় যদি খাস ও পতিত জমিতে চাষের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা সমবায় ভিত্তিতে চাষাবাদে আগ্রহী।
মতবিনিময় সভায় তেলিকান্দি গ্রামের চাষিদের পাশাপাশি পাশ্ববর্তী সদরপুর ও বনগ্রাম থেকেও অনেক আগ্রহী কৃষক অংশগ্রহণ করেন। সভায় সহযোগী আয়োজন ছিল মা-মনি মহিলা সমিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।