সবুজ প্রান্ত
১২ এপ্রিল ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সংবর্ধনা

যারা পবিত্র কুরআনের হিফজ করে তাদের স্মরণশক্তি বহুগুনে বেড়ে যায় : আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী 

জকিগঞ্জ প্রতিনিধি  ::
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, যারা পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে তাদের স্মরণশক্তি বহুগুণে বেড়ে যায়। এটা পবিত্র কুরআনের মু’জিযা। যারা পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করার পর অন্যান্য লেখাপড়ায় যায়, তারা সেখানে মেধার স্বাক্ষর রাখে। তবে পড়াশুনাটা ব্যক্তিগত মেহনত ও উস্তাদদের সংস্পর্শে থেকে তাদের দুআর ফসল। বিশেষ করে হিফজের ছাত্রদের মৃষ্টিমেয় কিছু উস্তাদের কাছে পড়তে হয়, সেজন্য এসব শিক্ষকদের প্রভাব ছাত্রদের উপর ব্যাপক থাকে। সুতরাং শিক্ষকদের পুরোপুরি সুন্নতে নববীর অনুসারী হয়ে ছাত্রদের প্রকৃত সুন্নতের পাবন্দ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি হিফজের শিক্ষার্থীদের তারতিলের সহিত তাজবীদ মোতাবেক পবিত্র কুরআন হিফজ করার গুরুত্বারোপ করেন। এবং নিজেদের স্বকীয়তা ধরে রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য অন্তরে রেখে পবিত্র কুরআনের হিফজ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।  আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী শনিবার (১২ এপ্রিল) দুপুরে জকিগঞ্জে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের অধীনে ২০২৪ সালের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। 
ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জকিগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন, মাইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক হাফিজ মাওলানা আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দার,  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি মাস্টার আব্দুল খালিক, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ মো. সেলিম, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ছোট ছাহেবজাদা মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, কানাইঘাট উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ মো নায়িম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মুশাহীদ আলী হাফিজ মেছাব (রহ.)-এর বড় ছাহেবজাদা হাফিজ আব্দুন নূর, বালাউটি ছাহেব (রহ.)-এর ছোট ছাহেবজাদা মাওলানা শাহ মুনিবুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জকিগঞ্জের অফিস সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, হাফিজ আশরফ আলি, হাফিজ আতিকুর রহমান, উপজেলা আল ইসলাহ’র সদস্য আলাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকগন। 
ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জকিগঞ্জ উপজেলার জয়েন্ট সেক্রেটারি হাফিজ নূরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা তালামীযের সভাপতি হাফিজ কাওসার আহমদ, খলাছড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ, মোশাহিদিয়া শিক্ষা ট্রাস্টের সেক্রেটারি হাফিজ মাওলানা ছালিক আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান জাব্বির, হামদ/নাত পরিবেশন করেন লতিফিয়া ইসলামিক শিল্পী গোষ্ঠির সদস্যরা।
প্রথমবারের মতো এ আয়োজনে জকিগঞ্জের বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ১৬৫ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।