সবুজ প্রান্ত
৫ এপ্রিল ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিককের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি  :: সিলেটের জকিগঞ্জ পৌরশহরে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাতে আহত হওয়া রুবেল আহমদ (২৪) নামের এক রেস্তোরাঁ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। নিহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুর গ্রামের সরব আলীর ছেলে। শনিবার সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঐ রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যু বরণ করেছে।
গত ১৬ মার্চ রাতে রুবেল আহমদ আহমদ তার পরিচিতদের ছুরিকাঘাতে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 
জানা গেছে, গত রোববার ১৬ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান (৪২) ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) নিহত রুবেলকে ডেকে নিয়ে যান পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জন স্থানে। সেখানে নেওয়ার পর রুবেলের সঙ্গে ট্রলি চালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্ত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রোস্তোরা শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮ টার দিকে রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যু বরণ করে।
জানা যায়, রেস্তোরাঁ শ্রমিককে কুপিয়ে জখমের ঘটনায় আহত রুবেল নিজে বাদী হয়ে থানায় ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্তকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলাটি রেকর্ড করলেও জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি। 
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।