সবুজ প্রান্ত
২৩ এপ্রিল ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) স্মরণে বালাকোট সম্মেলন সফল করতে জকিগঞ্জে মতবিনিময় সভা

জকিগঞ্জ প্রতিনিধি :: আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, ঈমানী চেতনার দীপ্তপ্রদীপ, আমীরুল মুমিনীন, ইমামুত তরীকত, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর স্মরণে এক মহাসম্মেলন আগামী ৬ মে ২০২৫, মঙ্গলবার, ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ম্মেলনকে সফল ও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে সোমবার (২১ এপ্রিল) বাদ মাগরিব ফুলতলী কামিল মাদ্রাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভায় সভাপতিত্ব করেন উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কার্যালয়ের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, উপজেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ এবং লতিফিয়া ক্বারী সোসাইটি ফুলতলী আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা মো. নাঈমুল হক খান।

মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা মো. ময়নুল হক এবং উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম।

সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, হাফিজ হাবিবুর রহমান, মো. আলা উদ্দিন, মাওলানা মাসুম আহমদ খান, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা খলিলুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল কাদির, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান হালিম, হাফিজ মাওলানা আলী হোসেন, মাওলানা আবুল হোসেন, মাওলানা আব্দুল মান্নানসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও আঞ্চলিক শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ—মাওলানা মো. মানিক উদ্দিন (বারহাল), মাওলানা আব্দুর রহিম কামালী (কাজলসার), মো. আব্দুল বাসিত, মাওলানা আব্দুল মজিদ (রতনগঞ্জ), মাওলানা মো. শামীম আহমদ (কসকনকপুর), মাওলানা ছালিক আহমদ, আব্দুল মুকিত, আহমদ আল মনজুর, ওবায়দুল হক ওমি, মো. কামরুল ইসলাম, আবু সুফিয়ান, মো. নূর উদ্দিন, দিলশাদ আনোয়ার, খায়রুল ইসলাম চৌধুরী, রিয়াদুর রহমান চৌধুরী, মারুফ আহমদ, আহমদুল হক, সাজু আহমদ, মোফাজ্জল আহমদ, মাহফুজুর রহমান, আল মাহবুব, আব্দুল হামিদ, সাইফুর রহমান, ফখরুল ইসলাম, আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐতিহাসিক এই স্মরণ সম্মেলনকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।