সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে যুব জামায়াতের সেক্রেটারি আলী হোসেনের উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি

জকিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেনের উপর আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংগ সংগঠন সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘবদ্ধ ভাবে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।
রবিবার (৬ এপ্রিল) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন,  বিগত বছর ০৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জকিগঞ্জ উপজেলা জামায়াত শত নির্যাতন নিপিড়ন কে পেছনে রেখে আগামীর সমৃদ্ধ জকিগঞ্জ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেয় এবং যেকোনো ধরনের প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকে। কিন্তু স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনীগুলোর সে অনুকম্পা পছন্দ হয়নি এবং তাদের পুরনো সন্ত্রাসী আচরণ চরিতার্থ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সদস্য ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেন এর উপর হত্যার উদ্দেশ্যে তাদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয় জকিগঞ্জের মাটি। তাদের এই নেক্কারজনক কর্মকাণ্ড জকিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি জকিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যার্থ হয়েছে তাই জকিগঞ্জে ছাত্রলীগ সহ পতিত স্বৈরাচারের সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের করে যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনার অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮ টার সময় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে আল আযকার কমিউনিটি সেন্টারের সামনে জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেন এর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ হামলা করে। এই ঘটনার প্রেক্ষিতে জকিগঞ্জ ও কালীগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ বিকালে জকিগঞ্জে জামায়াতে ইসলামির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।