সবুজ প্রান্ত
২০ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েটে ভিসির অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আবারও উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। দীর্ঘদিন ধরে চলা দাবি আদায়ের সংগ্রাম এবার পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। রবিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় কুয়েট ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী সোমবার দুপুর ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী সৈকত এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের শিক্ষার্থী উপল। তারা বলেন, ঈদের পরে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত ছিল। প্রশাসনকে অনুরোধ করা হয়েছিল, দ্রুত হল খুলে দেওয়ার জন্য, যেন শিক্ষার্থীরা ফিরে এসে যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারে। তারা জানান, পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে বা তার নিশ্চয়তা পাওয়া গেলে, উপাচার্যের পদত্যাগ চাওয়া থেকে সরে আসার বিষয়েও আপত্তি ছিল না।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন উল্টো পথে হেঁটেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, শিক্ষার্থীদের নামে দুর্বল মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন, পানি ও ওয়াইফাই বন্ধ করে হল থেকে বের করে দেওয়া, গ্রাফিতি মুছে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা—এসবই প্রশাসনের দমনমূলক আচরণের প্রমাণ। এমনকি ঈদের ছুটির পরেও হল না খুলে তাদের দুই দিন খোলা আকাশের নিচে রাস্তায় রাত কাটাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সন্ত্রাসীদের হাতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও তথ্য তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে আন্দোলনকারীদের ওপর একের পর এক তদন্ত কমিটি চাপিয়ে দিয়ে ৩০ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও আন্দোলন থেকে সরে না এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এতসব পরিস্থিতির পরও প্রশাসন অন্তত একবারও আন্তরিকভাবে আলোচনায় বসেনি বলেই শিক্ষার্থীদের দাবি।

সবশেষে শিক্ষার্থীরা বলেন, “আমরা ক্লান্ত, হতাশ ও দিশেহারা। আমাদের আর কিছু করার নেই। একমাত্র পথ—আমরণ অনশন।” তাদের মতে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সংকট নিরসনের জন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এর ফলাফল হবে ভয়াবহ। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সমগ্র শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।