জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭০-৮০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। শনিবার বিকেলে উপজেলার খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমুরা এলাকার ডর নামক স্থানে এই মাছটি ধরা পড়ে।
স্থানীয় ভূইয়ারমুরা গ্রামের জেলে ইমরান মিয়ার জালে ধরা পড়া মাছটি দেখতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছটির ওজন প্রায় ৭০ থেকে ৮০ কেজি। বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকারও বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃহৎ আকারের এ ধরনের মাছ এখন কুশিয়ারা নদীতে খুব একটা দেখা যায় না, তাই মাছটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
২
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।