সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রেস্তোরাঁ শ্রমিক রুবেল হত্যা মামলার আসামি শান্ত গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ বাজারে ছুরিকাঘাতে নিহত রেস্তোরাঁ শ্রমিক রুবেল আহমদ হত্যা মামলার অন্যতম আসামি শান্ত আহমদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতের দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত শান্ত জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে।




গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক সুমন জানান, হত্যাকাণ্ডে জড়িত শান্ত আহমদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি বিলেরবন্দ গ্রামের ট্রলি চালক আব্দুল হান্নানকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত শান্তকে রবিবার আদালতে পাঠানো হবে।




উল্লেখ্য, গত রোববার ১৬ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান (৪২) ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) নিহত রুবেলকে ডেকে নিয়ে যান পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জন স্থানে। সেখানে নেওয়ার পর রুবেলের সঙ্গে ট্রলি চালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্ত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।




পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রোস্তোরা শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮ টার দিকে রেস্তোরাঁ শ্রমিক রুবেল মৃত্যু বরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।