সবুজ প্রান্ত
২৮ এপ্রিল ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসকের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় দেবনাথের রোগী ও তার স্বজনের সঙ্গে খারাপ আচরণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল (রবিবার) দুপুরে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে এক রোগী হাত ইশারায় ডাক দিলে চিকিৎসক ডা. তন্ময় দেবনাথ মেজাজ হারিয়ে রোগীর স্বজনের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি রোগীর স্বজনকে লাথি মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। তিনি আরও জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. তন্ময় দেবনাথ সার্জারি ওয়ার্ডের আবাসিক চিকিৎসক। পাশাপাশি তিনি সিলেটের একাধিক বেসরকারি হাসপাতালে চেম্বার করেন। এর আগে তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।