সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজারের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে হাজী আব্দুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাসটি চারখাই বাজার অতিক্রম করার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়।
বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
২
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।