সবুজ প্রান্ত
১৯ এপ্রিল ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে বসে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি

অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি

বর্তমানে ডিজিটাল সেবার মাধ্যমে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোড করা সম্ভব। যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন কিংবা পুরোনো ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলে নতুন করে সংগ্রহ করতে চান, তাহলে খুব সহজেই অনলাইনে এটি ডাউনলোড করতে পারবেন। আসুন, ধাপে ধাপে দেখে নেই কীভাবে আপনি ঘরে বসে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারেন।



ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি

১. ওয়েবসাইটে প্রবেশ করুন

• আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার ওপেন করুন।

• সার্চ করুন nidservices.com এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন।

২. রেজিস্ট্রেশন করুন

• “রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন।

• আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) অথবা ফর্ম নম্বর লিখুন।

জন্ম তারিখ (দিন-মাস-বছর) নির্বাচন করুন।

• ক্যাপচা পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।





• আপনার বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) সঠিকভাবে নির্বাচন করুন।

• এরপর আপনার পূর্বে দেওয়া মোবাইল নম্বরটি দেখাবে।

• যদি নম্বরটি সঠিক হয়, তাহলে “বার্তা পাঠান” অপশনে ক্লিক করুন।

• যদি নম্বরটি ভুল থাকে, তাহলে “মোবাইল নম্বর পরিবর্তন” অপশনে ক্লিক করে নতুন নম্বর দিন।

• আপনার নম্বরে একটি OTP কোড যাবে, সেটি নির্দিষ্ট ঘরে বসিয়ে “ভেরিফাই” করুন।

৪. NID Wallet অ্যাপে প্রবেশ করুন

• OTP ভেরিফাই করার পর যে পেজ আসবে, সেখানে “Tap to open NID Wallet” অপশন থাকবে।

• সেখানে ক্লিক করুন, এটি আপনাকে Google Play Store-এ নিয়ে যাবে।

“NID Wallet” অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।



৫. ফেস ভেরিফিকেশন করুন

• অ্যাপ ওপেন করে “Agree and Continue” ক্লিক করুন।

“Start Face Scan” অপশনে ক্লিক করে আপনার ফেস স্ক্যান করুন।

• স্ক্যান সম্পন্ন হলে OK ক্লিক করুন।

• এরপর আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন।

৬. ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন

• ওয়েবসাইটে আপনার নাম ও পরিচয়পত্রের তথ্য দেখতে পাবেন।

• নিচের দিকে থাকা “Download” বাটনে ক্লিক করে NID কার্ড ডাউনলোড করুন।

• ডাউনলোড করার পর চাইলে এটি প্রিন্ট করে লেমিনেটিং করতে পারেন




জাতীয় পরিচয়পত্র (NID) সরকারি-বেসরকারি সব কাজে অপরিহার্য। আগের মতো নির্বাচন অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা না করে এখন অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই NID কার্ড সংগ্রহ করা সম্ভব। উপরের ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলে সহজেই আপনার NID ডাউনলোড করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে চাইলে nidservices.com ওয়েবসাইট ভিজিট করুন অথবা নির্বাচন কমিশনের হেল্পলাইন-১০৫ এ যোগাযোগ করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।