সবুজ প্রান্ত
১৮ এপ্রিল ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের রেস্তোরাঁ শ্রমিক রুবেল হত্যা মামলার প্রধান আসামি হান্নান সোনারগাঁও থেকে গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি  ::
জকিগঞ্জে আলোচিত রেস্তোরাঁ শ্রমিক রুবেল হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হান্নানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হান্নান (৪৫) জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আব্দুল হান্নানকে থানায় নিয়ে আসা হচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ রুবেলকে ডেকে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রোস্তোরা শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মৃত্যু বরণ করে।
পুলিশ তাৎক্ষণিক শান্তকে গ্রেফতার করে। অবশেষে হান্নানকেও গ্রেফতার করায় এলাকাবাসী ও রুবেলের পরিবার স্বস্থি প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১০

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১১

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১২

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৩

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৫

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৬

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৭

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৮

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৯

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।